সম্প্রতি সৌদি আরবে ভ্রমণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার। এসময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষার প্রতি জোর দেন। এসময় তিনি বলেছেন যে, আরব সফর যুক্তরাজ্যের অর্থনীতির বৃদ্ধির জন্য এক নম্বর মিশন।
এসময় তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করেছিলেন। স্টারমার বলেছিলেন যে তার “একমাত্র উদ্দেশ্য” ছিল যুক্তরাজ্যে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করা।
তিনি আরও বলেন, এটা স্পষ্ট করেছেন যে যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমার এক নম্বর মিশন এবং এটি ঘটতে আমাদের বিশ্বজুড়ে চুক্তি এবং বিনিয়োগ করতে হবে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব আমাদের মূল অংশীদার।

সূত্রঃ দ্যা গার্ডিয়ান
এএমজে / জেএইচ





















