ইসরায়েলের চলমান অবরোধের মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে একটি আন্তর্জাতিক মেডিকেল টিম মোতায়েনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও-র পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক পরিচালক হানান বলখি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালের কর্মী ও রোগীরা যে ভয়াবহ পরিস্থিতি সহ্য করছেন, তা বর্ণনাতীত ও অগ্রহণযোগ্য।” তিনি আরও জানান, হাসপাতালটি অস্ত্রোপচার এবং মাতৃত্বকালীন সেবাদানে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছে।
এদিকে, ডব্লিউএইচও গাজার আল-শিফা হাসপাতালে কিছু জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে সক্ষম হয়েছে বলে জানান হানান বলখি।
তবে কামাল আদওয়ান হাসপাতালের পরিস্থিতি ক্রমেই সংকটময় হয়ে উঠছে, এবং অবরোধ চলতে থাকলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্রঃ আল-জাজিরা
এএমজে





















