নোয়াখালীর সেনবাগে যুব ক্লাব ৭১ এর আয়োজনে মিনি ফুটবল ফাইনালে এক গোলে আজিজপুর বিজয় লাভ করেন। ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুরে যুব ক্লাব ৭১ এর আয়োজনে অনুষ্ঠিত হয় জমজমাট মিনি ফুটবল ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় চাঁদপুর ও আজিজপুর দল। উত্তেজনাপূর্ণ এই খেলায় এক গোলের ব্যবধানে জয়ী হয় আজিজপুর দল।
যুব ক্লাব ৭১ এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে জড়ো হয়েছিল হাজারো দর্শক। দুই দলের দক্ষতা ও কৌশলী খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। আজিজপুর দলের জয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। যুব ক্লাব ৭১ এর এই আয়োজন এলাকার খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে অনন্য ভূমিকা পালন করেছে। অতিথিরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
এএমজে / কেএইচটি



















