ডাঃ ফখরুদ্দিন মানিকের আহ্বানে ঢাকাস্থ দাগনভূঞা-সোনাগাজী (ফেনী-৩) আসনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ০১.১২.২০২৫ ইং তারিখ রাজধানী ঢাকায় এক অভিজাত হোটেলে ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক এর আহ্বানে ঢাকাস্থ দাগনভূঞা-সোনাগাজী (ফেনী-৩) আসনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যাক্তিবর্গের উদ্দেশ্যে ডা: মানিক বলেন,দাগনভূঁঞা-সোনাগাজী উপজেলা এক অবহেলিত জনপদের নাম। এই মাটি অনেক সুর্য সন্তান জন্ম গ্রহণ জাতীয় পর্যায়ে অনেক ভুমিকা রেখেছেন কিন্তু নিজ জন্মভুমির প্রতি সুবিচার করতে পারেন নি। জনগনের সাথে ছিলেন তারা সম্পর্কহীন। আমরা মানুষের সাথে থেকে কাজ করতে চাই। ২০১০ সাল থেকে ফ্যাসিবাদের মামলার হুলিয়া মাথায় নিয়ে একদিকে রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলন করেছি অন্যদিকে দাগনভূঁঞা-সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়েছি। মানুষের জন্য কাজ করতে টাকার প্রয়োজন নেই, স্বদিচ্ছা সততা আর আমানতদারীতা থাকলে ফাণ্ড স্বয়ংক্রিয়ভাবে ব্যাবস্থা হয়ে যায়। আমাদের দেশ গরীব নয়। দূর্নীতিবাজ এবং সিন্ডিকেটের মাধ্যমে দেশকে কৃত্রিমভাবে গরীব করে রাখা হয়েছে। দেশে প্রবাসে অসংখ্য মানুষ জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে চান কিন্তু বিশ্বস্ততা ও আমানতদারিতার অভাবে তারা ভরসা পান না। আমার সামর্থ্য সীমিত হলেও বিভিন্ন ব্যাক্তি, দাতা সংস্থা এবং আমার দলের সহযোগিতায় শুধুমাত্র গতবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীবাসীর সাহায্যে প্রায় ১০ কোটিরও বেশি টাকা খরচ করেছি। ৪ শত অধিক গৃহ নির্মানে সহায়তা করেছি।
এ ছাড়াও শতশত টিউবওয়েল স্হাপন, গরীবদের মাঝে সেলাই মেশিন ও ভ্যান গাড়ি বিতরণ এবং মসজিদ,মাদ্রাসা, অজুখানা নির্মাণে সহায়তা প্রদানসহ বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে সকল প্রকার সামাজিক কাজে গত ১৫ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে আমি ফেনী ৩ আসনের মাটি ও মানুষের সাথেই রয়েছি। আমি বয়সে যুবক, আমি কখনো ক্লান্ত হইনা। আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির মত পদে নেতৃত্ব দিতে গিয়ে আমার যে বিশাল অভিজ্ঞতা ও নেটওয়ার্ক অর্জিত হয়েছে তার সবটুকু দিয়ে আমি ফেনীর মাটি ও মানুষকে আলোকিত করতে চাই।
ডা: মানিক আরো বলেন,” আজকে সর্বত্র পরিবর্তনের আওয়াজ উঠেছে। সবাই দুর্নীতিমুক্ত মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেদিক থেকে পরীক্ষিত দল।
অতীতের মত তারা আর ঠকতে চায়না। আমাদের দলের নেতা কর্মীরা যতটুকু রাস্ট্রীয় এবং সামাজিক দায় দায়ীত্ব পালন করেছে সে খানে কেউ দুর্নীতি, চাদাবাজী,ঘুষ বানিজ্যের অভিযোগ তুলতে পারেনি। তাই দাগনভূঁঞা-সোনাগাজী উপজেলার জনগন নিজেদের ভাগ্য পরিবর্তন এর জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীককে বিজয় করবে,ইনশাল্লাহ।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব দৈনিক নয়া দিগন্তের ব্যবস্হাপনা পরিচালক ড. মুহাম্মাদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ফেনী ২ সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা ৯ আসনের প্রার্থী শ্রমিক নেতা কবির আহমাদ, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, সাবেক সচিব মাহবুবুল হক ও খোরশেদ আলম, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ফেনী বড় মসজিদের খতিব মাও সাইফুল্লাহ।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও জুলাই যোদ্ধা মেসবাহউদ্দিন সাঈদ, সাবেক সিনিয়র সহকারী সচিব মকবুল আহমাদ, রিহ্যাবের পরিচালক ড. হারুনর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী এম ছাখাওয়াত হোছাইন ও ইবরাহীম বাহারীসহ অনেক সরকারি বেসরকারি কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়ঃ এএমজে/জেএ




















