নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি বাজারে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। মহান বিজয়ের মাস উপলক্ষে সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এই আয়োজন করে আবাবিল আদর্শ ফাউন্ডেশন। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে প্রায় ২,০০০ দর্শক অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান যশোর, যিনি তার মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া, বিশেষ পরিবেশনায় অংশ নেয় নোয়াখালীর সুনামধন্য কান্ডারী শিল্পীগোষ্ঠী, যা দর্শকদের মাঝে আনন্দের ঢেউ তোলে। স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী সেনবাগ সাংস্কৃতিক সংসদ (সেসাস) এবং আবাবিল শিল্পীগোষ্ঠী-এর পরিবেশনাও ছিল অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবাবিল আদর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা শরিফুল ইসলাম ফিরোজ। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সভাপতি সাইদুল আলম রবিন। অনুষ্ঠান বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন সাইফুর রহমান সাজু, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম তানজিল, প্রচার সম্পাদক মিহাদ ভূঁইয়া, এবং ক্রীড়া ও যুব সম্পাদক সাইফ আহমেদ হিমেল, পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনা করেন শাহরিয়ার অরূপ, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও দায়িত্বশীলতার সাথে তাদের ভূমিকা পালন করেন।
দর্শকদের মধ্যে থাকা বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি এই আয়োজনের সাফল্যের প্রমাণ দেয়। সংস্কৃতি, মূল্যবোধ, ও ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে এমন আয়োজন এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন এনেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে আবাবিল আদর্শ ফাউন্ডেশন শুধু বিনোদন নয়, সমাজে সুস্থ সংস্কৃতি বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
কেএইচটি




















