এর আগে সিরিয়ার রিপাবলিকান গার্ড বাহিনী দামেস্কের আল-মালিকি এলাকায় পালিয়ে গেছে বলে খবর পাওয়া যায়। সেখানেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাড়ি অবস্থিত। তবে বাশার আল-আসাদ কোথায় আছেন, তা নিশ্চিত করা যায়নি।পর্যবেক্ষণকারী ইউনিটগুলো রাত থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধান করছে। তবে তাকে তারা পায়নি।

স্থানীয় এক অধিবাসী সিএনএনকে বলেছেন, বিদ্রোহীরা এখন বারজেতে অবস্থান করছে। এখনো সংঘর্ষ চলছে।
তিনি বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, ইন্টারনেট খুবই দুর্বল। লোকজন তাদের বাড়িঘরে অবস্থান করছে। তবে লড়াইয়ের প্রচণ্ড শব্দ আসছে। ‘আমি বিদ্রোহী যোদ্ধাদেরকে বারজের ভেতরের অলিগতিতে দেখতে পাচ্ছি।

বিদ্রোহীরা দাবি করেছে, তারা আসাদ সরকারের সিনিয়র সদস্যদের সাথে যোগাযোগ করছে। এসব সদস্য আসাদপক্ষ ত্যাগ করছে।

শোভালয় জার্নাল - Advertisement

এইদিকে গত শনিবার একই দিনে সিরিয়ার চারটি নগরী দখল করার পর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করার দিকে মনোযোগ দেয়। কুনিত্রা, সাওয়াদা , দারা ও হোমস শনিবার বিদ্রোহীরা দখল করার পরই রাজধানীর দিকে মনোযোগ দেয়।


বিদ্রোহীদের মুখপাত্র লে. কর্নেল হাসান আবদুল গনি রোববার ভোররাতে বলেন, তারা দামেস্কের আশপাশের পুরো এলাকা দখল করে ফেলছেন। তাদের চোখ এখন দামেস্কের দিকে।

সূত্রঃ সিএনএন, ভয়েস অব আমেরিকা