বার্মিংহামে প্রচণ্ড ঝড় ও তুফানের সময় একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন কাহের হোসেন শাহিন নামে এক বাংলাদেশী। শনিবার প্রচণ্ড ঝড় ও তুফানের সময় নিজের গাড়িতে থাকা অবস্থায় সড়কের পাশের একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক এই দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন।
মরহুম কাহের হোসেন শাহিন বার্মিংহাম আস্টন শহরের বাসিন্দা ছিলেন। তার দেশের বাড়ি সিলেটের ওসমানীনগরের সিকন্দরপুরে অবস্থিত। এছাড়াও তিনি সিলেটের বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব , ট্রাস্ট সংশ্লিষ্ট ও বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এএমজে / জেএইচ















