জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না।
১১ ডিসেম্বর ( বুধবার ) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শূরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
এসময় আমির শফিকুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের আরও উদ্যোগী হতে হবে৷ বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। এ ছাড়া জুলাই- আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে। এখন দেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সবার ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে নির্বাচন দিতে হবে৷ এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করনে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।
এএমজে/ কেএইচটি





















