তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স ও হ্যালো নোয়াখালী আয়োজনে “ম্যারাথন ম্যাস্টার্স” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ম্যারাথনটি শুরু হয় সোনাপুর জিরো পয়েন্ট থেকে, যা মাইজদী গ্রীন হল হয়ে শেষ হয় শহীদ ভুলু স্টেডিয়ামে। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৌড় শেষ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি একতা ও উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা এ আয়োজনে উপস্থিত ছিলেন। তরুণদের ব্যাপক সাড়া পাওয়ায় আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।#
এমআইটি




















