জাহাঙ্গীর আলমঃ নোয়াখালীর সেনবাগে সেবারহাট এবতেদায়ী মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার ২ জন নবীন কোরআনের হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে মেশকাত বাশারের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রানালয়ের উপ-সচিব নুরুল আমিন, বশিরিয়া আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা বাহা উদ্দিন, মাওলানা নুরুল আমিন, মাওলানা এনামুল হক, মোহাম্মাদপুর ইউপি সদস্য কাজী জহিরুল ইসলাম মাসুদ, স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন ( হিমেল) সহ প্রমুখ।
এসময় অত্র মাদরাসার প্রধান শিক্ষক ও চন্দেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ইউসুফ সিদ্দিকী, খানপাড়া মসজিদের খতীব মাও এনামুল হক ও মাওলানা বাহাউদ্দীন ছাত্রদেরকে পাগড়ি পড়িয়ে দেন।
এএমজে/ জেএ




















