• গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • যোগাযোগ
Thursday, June 4, 2026
No Result
View All Result
শোভালয় জার্নাল
  • মূল পাতা
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • All
    • আফ্রিকা
    • দঃ এশিয়া
    • মধ্যপ্রাচ্য - উত্তর আফ্রিকা
    • যুক্তরাজ্য
    • সেন্ট্রাল এশিয়া
    জেডি-প্রপার্টি ও সৌদি’র বৃহৎ লজিস্টিক প্রকল্পের চুক্তি সই

    জেডি-প্রপার্টি ও সৌদি’র বৃহৎ লজিস্টিক প্রকল্পের চুক্তি সই

    আরব আমিরাতে স্টার্টআপ বিনিয়োগ ১০০ বিলিয়ন ডলার ছাড়াল

    আরব আমিরাতে স্টার্টআপ বিনিয়োগ ১০০ বিলিয়ন ডলার ছাড়াল

    সুয়েজ খালের আয় কমেছে ৬০%, বিপর্যস্ত মিশর

    সুয়েজ খালের আয় কমেছে ৬০%, বিপর্যস্ত মিশর

    ১৩ বছর পর চাদের নির্বাচন, বিরোধীদলের ভোট বর্জন

    ১৩ বছর পর চাদের নির্বাচন, বিরোধীদলের ভোট বর্জন

    গাজায় পৃথক হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত দশ

    গাজায় পৃথক হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত দশ

    গাজায় হাসপাতালে মেডিকেল টিম মোতায়েনে বাধা ইজরায়েলের

    গাজায় হাসপাতালে মেডিকেল টিম মোতায়েনে বাধা ইজরায়েলের

    ব্রেক্সিট বাতিল করতে ‘সারেন্ডার স্কোয়াড’ গঠনের অভিযোগ স্টার্মারের বিরুদ্ধে

    ব্রেক্সিট বাতিল করতে ‘সারেন্ডার স্কোয়াড’ গঠনের অভিযোগ স্টার্মারের বিরুদ্ধে

    আরব বিশ্ব আমাদের মূল অংশীদার: কিয়ার স্টারমার

    আরব বিশ্ব আমাদের মূল অংশীদার: কিয়ার স্টারমার

    স্বপরিবারে মস্কোতে অবস্থান নিলেন আসাদ

    স্বপরিবারে মস্কোতে অবস্থান নিলেন আসাদ

    Trending Tags

    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • খেলা
      • All
      • ক্রিকেট
      • ফুটবল
      ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

      ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

      সেনবাগে মিনি ফুটবল ফাইনালে আজিজপুরের জয়

      সেনবাগে মিনি ফুটবল ফাইনালে আজিজপুরের জয়

      রানার তোপে ১৪৬ রানে অলআউট ওয়েস্ট-ইন্ডিজ, লিড বাংলাদেশের

      রানার তোপে ১৪৬ রানে অলআউট ওয়েস্ট-ইন্ডিজ, লিড বাংলাদেশের

    • বিনোদন
    • অন্যান্য

      Home অর্থনীতি

      সরকারের কাছে জিম্মি ছিল কেন্দ্রীয় ব্যাংক

      HassanMahmudKabirbyHassanMahmudKabir
      December 2, 2024
      in অর্থনীতি, জাতীয়, রাজনীতি
      0 0
      A A
      0
      সরকারের কাছে জিম্মি ছিল কেন্দ্রীয় ব্যাংক
      0
      SHARES
      Share on FacebookShare on Twitter

      গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক ইচ্ছায় ব্যাংক আইন পরিবর্তন হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতিমালাও পরিবর্তন করা হয়। স্বতন্ত্র পরিচালকেরা তাদের দায়িত্ব পালন করেননি। এমনকি অভ্যন্তরীণ ও বহির্নিরীক্ষক যথাযথ ভূমিকা রাখেনি। নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। সবমিলিয়ে গত দেড় দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, ফলে খাতটি বিধ্বস্ত হয়ে গেছে।

      দেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

      রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এটি হস্তান্তর করা হয়। কমিটির প্রধান ছিলেন বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

      শ্বেতপত্র প্রণয়ন কমিটি ১০টি ব্যাংকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি সরকারি ব্যাংক ও ৮টি বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকের বেশিরভাগ শরিয়াহভিত্তিক। এই ১০ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে পুরো খাতের ৩৩ শতাংশ ঋণ আর ৩২ শতাংশ আমানত। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, এসব ব্যাংক কারিগরিভাবে দেউলিয়া হয়ে গেছে এবং তাদের তারল্য নেই। তবে তা তাদের আর্থিক প্রতিবেদনে প্রকাশ পায়নি।

      ব্যাংক খাতকে কৃষ্ণগহ্বরের (ব্ল্যাক হোল) সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা, যে অর্থ দিয়ে ১৪টি মেট্রোরেল বা ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত দেড় দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, ফলে খাতটি বিধ্বস্ত হয়ে গেছে। ব্যাংক খাতের দুর্নীতিবাজেরা সবাই ছিলেন প্রভাবশালী।

      কমিটি আরও জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। কেবল একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়।

      ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। একই সময়ে পুনঃতফসিল ও পুনর্গঠন করা ঋণ ছিল ২ লাখ ৭২ হাজার ৮৫৬ কোটি টাকা। অবলোপন করা ঋণের স্থিতি ছিল ৭৫ হাজার ৩৮৯ কোটি টাকা, স্পেশাল মেনশন হিসেবে ছিল ৩৯ হাজার ২০৯ কোটি টাকা, আদালতের স্থগিতাদেশে খেলাপিমুক্ত ছিল ৭৬ হাজার ১৮৫ কোটি টাকার ঋণ। ফলে জুন মাস শেষে মোট দুর্দশাগ্রস্ত ঋণ ছিল ৬ লাখ ৭৫ হাজার ৩০ কোটি টাকা।

      কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। ফলে খেলাপি ঋণ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

      শ্বেতপত্র হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা করছি। সামনে খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে, এখন যা সাড়ে ১২ শতাংশ। আগামী মাসে তা ১৫ শতাংশ, এরপর ১৭ শতাংশ হয়ে ধীরে ধীরে ৩০ শতাংশে পৌঁছে যেতে পারে। খেলাপি আগেই হয়ে আছে, এখন তা হিসাবে আসবে। এটা কমিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি।’

      কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থাকে তদারকি জোরদার করতে হবে, যে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যাংকগুলোর সম্পদের মান পরীক্ষা আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে করা হচ্ছে। ১১ ডিসেম্বর এই কাজ শুরু হবে। প্রথমে ১২টি ব্যাংক এবং পরে ২০টি ব্যাংকে নিরীক্ষা করা হবে। এতে তাদের প্রকৃত চিত্র বের হয়ে আসবে।’

      আহসান এইচ মনসুর বলেন, ‘এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন হবে। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের রক্ষা করতে পদক্ষেপ নেবে, তাদের সুরক্ষা দেওয়া হবে। ব্যাংকগুলোকে টাকা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে।’

      তিনি আরও বলেন, ‘ব্যাংক নিয়ে সিদ্ধান্ত নিতে আইন করা হচ্ছে। পাচারের টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সব সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। তবে এটা দীর্ঘ প্রক্রিয়া।’

      প্রসঙ্গত, ২০১৭ সাল ও এরপরে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। একই সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নেন সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আগামী দিনে খেলাপি ঋণের অর্ধেক বা আড়াই লাখ কোটি টাকা হবে এস আলম, সাইফুজ্জামানসহ বড় কয়েকটি গ্রুপ ও ব্যবসায়ীর।

      এসআই/এমজে

      শোভালয় জার্নাল - Advertisement
      Tags: আওয়ামী লীগঢাকা সিটিবাংলাদেশ ব্যাংক
      ShareTweet

      Related Posts

      দাগনভূঁঞা-সোনাগাজীবাসী দাড়িপাল্লাকে বিজয় করবে: ডা: মানিক

      দাগনভূঁঞা-সোনাগাজীবাসী দাড়িপাল্লাকে বিজয় করবে: ডা: মানিক

      December 2, 2025
      0

      ডাঃ ফখরুদ্দিন মানিকের আহ্বানে ঢাকাস্থ দাগনভূঞা-সোনাগাজী (ফেনী-৩) আসনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ০১.১২.২০২৫ ইং তারিখ রাজধানী ঢাকায় এক অভিজাত...

      আরব আমিরাতে স্টার্টআপ বিনিয়োগ ১০০ বিলিয়ন ডলার ছাড়াল

      আরব আমিরাতে স্টার্টআপ বিনিয়োগ ১০০ বিলিয়ন ডলার ছাড়াল

      June 26, 2025
      0

      এহসানুল মাহবুব জোবায়ের সংযুক্ত আরব আমিরাতের স্টার্টআপ খাতে মোট বিনিয়োগের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা দেশটিকে মধ্যপ্রাচ্য ও...

      ঢাবিতে হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা

      ঢাবিতে হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা

      May 25, 2025
      0

      সংগঠনটি জুলাই বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী সকল লড়াইয়ে হিজাব পরিহিত শিক্ষার্থীদের লড়াইকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে। এর অংশ হিসেবে হিজাব সুরক্ষা...

      নোয়াখালীতে ‘স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নিল জাতীয় নাগরিক কমিটি

      নোয়াখালীতে ‘স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নিল জাতীয় নাগরিক কমিটি

      January 31, 2025
      0

      নোয়াখালী অঞ্চলের শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নোয়াখালী। সংগঠনটি জানিয়েছে, নিজেদের অর্থায়নে এই স্মৃতিস্তম্ভ...

      ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ

      ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ

      December 28, 2024
      0

      আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) নিজেদের...

      জানুয়ারিতে অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

      জানুয়ারিতে অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

      December 27, 2024
      0

      অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড....

      Recommended

      ট্রাম্পের ইরান আর গাজানীতি কেমন হবে

      ট্রাম্পের ইরান আর গাজানীতি কেমন হবে

      1 year ago
      রাজধানী দামেস্ক দখলে নিচ্ছে বিদ্রোহীরা

      রাজধানী দামেস্ক দখলে নিচ্ছে বিদ্রোহীরা

      1 year ago

      Popular News

      • আমার সোনার বাংলা – একদিন!?

        আমার সোনার বাংলা – একদিন!?

        0 shares
        Share 0 Tweet 0
      • ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

        0 shares
        Share 0 Tweet 0
      • বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না : জামায়াত আমির

        0 shares
        Share 0 Tweet 0
      • রানার তোপে ১৪৬ রানে অলআউট ওয়েস্ট-ইন্ডিজ, লিড বাংলাদেশের

        0 shares
        Share 0 Tweet 0
      • আসছে নতুন টাকা, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

        0 shares
        Share 0 Tweet 0

      Connect with us

      Newsletter

      Subscribe And Get The Latest Updates On News

      SUBSCRIBE

      Category

      • অন্যান্য
      • অর্থনীতি
      • আইন-আদালত
      • আন্তর্জাতিক
      • আফ্রিকা
      • এক্সক্লুসিভ
      • ক্যাম্পাস
      • ক্রিকেট
      • খেলা
      • জাতীয়
      • টেকনোলজি ও উদ্ভাবন
      • দঃ এশিয়া
      • ধর্ম
      • প্রবাস
      • ফুটবল
      • বিশ্ব
      • বিশ্ব অর্থনীতি
      • মতামত
      • মধ্যপ্রাচ্য – উত্তর আফ্রিকা
      • যুক্তরাজ্য
      • রাজনীতি
      • শিক্ষা
      • সর্বশেষ
      • সারাদেশ
      • সেন্ট্রাল এশিয়া
      • স্বাস্থ্য

      About Shovaloy

      Shovaloy Journal is a distinguished online news portal committed to the highest standards of journalistic integrity, offering independent, impartial, and authoritative coverage of global and local events.

      • গোপনীয়তার নীতি
      • শর্তাবলি
      • যোগাযোগ

      © 2024 Shovaloy Journal

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • মূল পাতা
      • সর্বশেষ
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • অর্থনীতি
      • সারাদেশ
      • খেলা
      • বিনোদন
      • অন্যান্য

      © 2024 Shovaloy Journal